ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খানসামায় সাবেক স্বামীর বাড়ির পাশ থেকে নারীর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ২৯ জুলাই ২০২২
খানসামায় সাবেক স্বামীর বাড়ির পাশ থেকে নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামায় সাবেক স্বামীর বাড়ির পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার খানসামা উপজেলার ভেড়ভেড়ী গ্রামের এক আমবাগান থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত নারী উপজেলার তেবাড়িয়ার ডাঙ্গাপাড়া এলাকার আতুস সামাদের মেয়ে সাদেকা বেগম।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঐ এলাকার লোকজন সাবেক স্বামী জাহাঙ্গীর আলমের বাড়ির পাশের আমবাগানে শাড়ি দিয়ে প্যাঁচানো সাদেকা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

তারা আরো জানান, সাদেকা বেগম নয় মাস আগে তার প্রথম স্বামী জাহাঙ্গীর ইসলামকে তালাক দিয়ে নীলফামারীর সদর উপজেলার দারোয়ানী এলাকায় সলেমান নামে একজনকে বিয়ে করেন। তার প্রথম সংসারে তিন ছেলে আছে।

সাদেকা বেগমের ভগিনীপতি মাহাবুর ইসলাম জানান, সাদেকা বেগমের সঙ্গে জাহাঙ্গীরের ১৫ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের সংসারে তিন ছেলে আছে। জাহাঙ্গীর সংসারের খুঁটিনাটি বিষয় প্রায়ই ঝগড়া ও সাদেকাকে নির্যাতন করতেন। এক পর্যায়ে তাদের তালাক হয়ে যায়। পরে সলেমান নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় সাদেকার। সেখান থেকে বাচ্চাদের খোঁজখবর নিতে সাদেকা গত রাতে জাহাঙ্গীরের বাড়িতে যান। সকালে জানান যায়, সাদেকাকে কে বা কারা হত্যা করে লাশ আমবাগানে ফেলে রেখেছে।

খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সঠিক তথ্য জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!