ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ২৯ জুলাই ২০২২
টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গীর নিমতলি রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যার পর লাশটি ফেলে দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!