ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২৩ জুলাই ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেফতার ৩
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। 

শনিবার সকালে উখিয়ার মধুরছড়া ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলো- মো. নুরু আলমের ছেলে ফরিদ আলম (৩৪), আবদুল খালেকের ছেলে শাহজাহান (২২) ও মৃত হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।

এপিবিএন ১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২১ জুলাই দুই গ্রুপের গোলাগুলি হয়। এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতাররা ঐ মামলার এজাহারভুক্ত ৬, ৭ ও ৮ নম্বর আসামি। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা কথিত আরসা সদস্য হিসেবে ক্যাম্পে পরিচিত।

ডেইলি-বাংলাদেশ/আরআই/এমআরকে
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!