ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে আহত তিন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৬, ২২ জুলাই ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে আহত তিন
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে হেড মাঝিসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

পুলিশ সুপার নাইমুল হক বলেন, বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান বলেও জানান এপিবিএন-এর অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এনকে/জেএইচ/এমআরকে
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!