ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ২২ জুলাই ২০২২
কিশোরগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
ফাইল ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মো. হুয়ামুন কবীর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা ও সতরদ্রোন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবক হুয়ামুন কবীর রায়খলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের ছেলে।

কটিয়াদী থানার উপ-পরিদর্শক মো. সোহরাব বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সকালে আবারো সংঘর্ষ হয়। এতে টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন কবির। পরে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!