[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত
দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা
হবিগঞ্জের নবীগঞ্জে শনিবার (১৬ জুলাই) বিকেলে যাত্রীবাহী বাসচাপায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের মৃত আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫০), আবুল মিয়ার ভাতিজা জাবেদুর রহমান (৩৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের রব্বান মিয়া (৪৮)।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী বকুল বেগম ঘটনাস্থলেই মারা যান। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশা চালক রব্বান মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত যাত্রী বেতাপুর গ্রামের জাবেদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!