[ দেশজুড়ে ]
রংপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা
আদালতের রায়: প্রতীকী ছবি
রংপুরে মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর নুরপুর এলাকার মিলন, আশরতপুর এলাকার সাদেকুল ইসলাম ও খামারপাড়া এলাকার আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর আলমনগরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, তাদের দেহ চল্লাশি করে মাদক উদ্ধার করে মিলনকে ১৫ দিন, সাদেকুল ইসলামকে ২ মাস ও আমিনুল ইসলামকে এক মাস কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!