[ দেশজুড়ে ]
টুঙ্গিপাড়ায় ১০ হাজার দুস্থ পরিবার পেল ভিজিএফ’র চাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ- ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় ১০ হাজার দুস্থ পরিবার ভিজিএফ’র চাল পেয়েছে।
বৃহস্পতিবার ঐ উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস বলেন, আমার ইউনিয়নে ৭৮০টি দুস্থ পরিবারকে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। আমরা ঐ কার্ডের বিপরীতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেছি।
টুঙ্গিপাড়ার ইউএনও মো. আল মামুন জানান, ৫টি ইউনিয়নের ৫ হাজার ৩৩৮টি পরিবার ও টুঙ্গিপাড়া পৌরসভার ৪ হাজার ৬২১টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়েছে। সে হিসেবে ৯ হাজার ৯৫৯টি পরিবারের মাঝে ৯৯ দশমিক ৫৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!