ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১৭ জুন ২০২২
৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাসলাইন ফেটে এ আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকাল সাড়ে ৭টায় আগুন লাগলেও সাড়ে ১০টার দিকে গ্যাসলাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে গ্যাসলাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!