[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত
ফাইল ছবি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ভাই মারা গেছেন। এ ঘটনায় নিহতের ফুপাতো ভাই কামরুল হোসেন গুরুত্বর আহত হয়েছে।
মৃত মো. ইয়াছিন উপজেলার কবিরহাট ধানসিঁড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের নলুুয়া গ্রামের আবু তাহের মিয়ার বাড়ির ইরাক মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউপির নলুুয়া গ্রামের আবু তাহের মিয়ার বাড়ির নিজ বসত ঘরের সামনে পল্লী বিদ্যুতের খুুঁটির সঙ্গে ঝুলানো থাকা তারের হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ইয়াসিন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর ফুপাতো ভাইও গুরুত্বর আহত হয়।
কবিরহাট থানার এসআই নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!