ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারীর অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতানোয় যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১ জুন ২০২২
নারীর অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতানোয় যুবক গ্রেফতার
গ্রেফতার কবির

নোয়াখালীতে নারীর অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪০ বছর বয়সী আব্দুল কাদের ওরফে কবির হানিফ গ্রামের আলী বাহারের ছেলে।

নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভন ও ছোট ভাইকে চাকরির প্রলোভন দিয়ে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কবিরের বিরুদ্ধে ২২ মে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। টাকা চাইলে ফেরত দেওয়ার কথা বললে মোবাইলে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়ানোর হুমকি দিয়ে উল্টো আরো টাকা দাবি করেন কবির। এরই পরিপ্রেক্ষিতে কবিরকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!