[ দেশজুড়ে ]
মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোর
ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে মোহাম্মদ পারভেজ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাতে কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পারভেজ একই এলাকার ফোরকানের ছেলে।
জানা গেছে, নদীতে মাছ ধরতে গিয়েছিলেন পারভেজ। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে ডুবে যান তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, রাত সোয়া ১২টার দিকে ওই কিশোরকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসেন তার চাচা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!