ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক এক করে পানিতে তলিয়ে গেল ৩ শিশু, গ্রামজুড়ে শোকের ছায়া

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ৩০ মে ২০২২
এক এক করে পানিতে তলিয়ে গেল ৩ শিশু, গ্রামজুড়ে শোকের ছায়া
যশোর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুর ১টার দিকে বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। তিন শিশুর অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিন পরিবারে স্বজনদের মাঝে কান্নার রোল পড়েছে। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।  

আরো পড়ুন >>> এক এক করে পানিতে তলিয়ে গেল ৩ শিশু, গ্রামজুড়ে শোকের ছায়া

স্থানীয়রা জানান, হারুন মোল্লার মেয়ে তমা খাতুন, কামরুল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুনও আবু সাঈদ মোল্যার ছেলে হুসাইন বাড়ির পাশে খেলা করতে যায়। তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে কোনো সন্ধান না পেয়ে পাশে পুকুর পাড়ে গিয়ে দেখে ওই শিশুদের জুতা পড়ে আছে। এরপর পুকুরে নেমে প্রথমে একজনকে উদ্ধার ও দুইজনকে পুকুর থেকে তোলা হয়। তিনজনকেই বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  

আরো পড়ুন >> ফিরোজের অপেক্ষায় সমুদ্রের দিকে তাকিয়ে আছে স্বজনেরা 

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন জানান, দুপুরে স্থানীয়রা তিনটি শিশুকে উদ্ধার করে নিয়ে আসে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

বাঘারপাড়ার থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, এদিন তারা খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পাশে পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!