ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধ গর্ভপাতের পর মানব ভ্রূণ ফেলা হলো নদীতে 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ২৬ মে ২০২২
অবৈধ গর্ভপাতের পর মানব ভ্রূণ ফেলা হলো নদীতে 
ছবি: ডেইলি বাংলাদেশ

জন্মের পর মায়ের কোলে থাকার কথা থাকলেও এক ছেলে নবজাতকের মৃত ভ্রূণ পাওয়া গেল ব্রিজের নিচে। করতোয়া নদীতে মানব ভ্রূণ ভাসতে দেখে পথচারী খবর দেন পুলিশে। এখন সেই মৃত ভ্রূণ আছে হাসপাতালের মর্গে। অবৈধ গর্ভপাতের পর তাকে ফেলা হয় নদীতে। জানতে তদন্ত করবে পুলিশ, কী আছে ভাসমান মৃত মানব ভ্রূণের নেপথ্যে।

ঘটনাটি বগুড়া সদর উপজেলার। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার করতোয়া নদীর মাটিডালি এলাকার লোহার ব্রিজের নিচ থেকে মানব ভ্রূণ উদ্ধার করা হয়। গর্ভপাতের পর কোনো এক এলাকা থেকে নদীতে ফেলা হয় এই মানব ভ্রূণ। উদ্ধার করা ছেলে নবজাতকের মৃত ভ্রূণের বয়স আনুমানিক পাঁচ মাস হবে বলে জানিয়েছেন বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান।

পুলিশ কর্মকর্তা সুজন মিঞা জানান, অবৈধ গর্ভপাতের পর মানব ভ্রূণ নদীতে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে মৃত ভ্রূণ নদীতে ফেলা হয়। পরে ভাসতে ভাসতে মাটিডালি লোাহার ব্রিজের নিচে চলে আসে ভ্রূণ। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নবজাতকের ওই মৃত ভ্রূণ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!