[ দেশজুড়ে ]
সালতা নদীতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
ফাইল ছবি
খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার ১০ ভান্ডারপাড়া ইউনিয়নের তেলিখালী গ্রামের গেট সংলগ্ন সালতা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহের গায়ে কোনো পোশাক ছিল না। পরনে কালো প্যান্ট, ডান হাতের বাহুতে মাদুলি বাঁধা আছে, মাথায় চুল ও মুখে হালকা দাঁড়ি আছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!