ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শ্রমিকের মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ১৭ মে ২০২২
নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শ্রমিকের মরদেহ
রায়পুর থানা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে হান্নান নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের খাজুরতলা এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হান্নান একই এলাকার মোল্লা বাড়ির অলিউল্লার ছেলে। তিনি ইট ভাঙার কাজ করতেন।

হান্নানের বোন আনোয়ারা জানান, দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন হান্নান। সোমবার দুপুরে খাজুরতলা এলাকায় বোনের বাড়িতে দুপুরের খাবার খেয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এরপর আর না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বাজনরা। কিন্তু কোথাও তার সন্ধান পাননি। এরপর মঙ্গলবার সকালে তার মরদেহ ভেসে ওঠে একটি ডোবায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, সকালে পৌর শহরের খাজুরতলা এলাকায় একটি ডোবায় হান্নানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। খালের পাশ দিয়ে যাওয়ার সময় ডোবায় পড়ে হান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!