ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কারাবন্দি মেয়ের জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১৪ মে ২০২২
কারাবন্দি মেয়ের জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মা
আটককৃত রানী বেগম- ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। আটককৃত রানী বেগম যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

কারা সূত্র জানায়, শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় রানী বেগমের দেহ তল্লাশি করেন ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম। ঐ সময় হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯টি ইয়াবা পাওয়া যায়। পরে রানী বেগমকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ তাকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত রানী বেগম তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে- ইয়াবাগুলো মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। ২ মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন রানী বেগম। তার বিরুদ্ধে নতুন করে মাদক মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!