ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পকেটে ২৪ লাখ টাকার ইয়াবা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন যুবক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ৯ মে ২০২২
পকেটে ২৪ লাখ টাকার ইয়াবা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন যুবক
আটক আবদুল মান্নান

ফেনীতে ২৪ লাখ ২৪ হাজার ইয়াবাসহ আবদুল মান্নান নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার রাত ১০টার দিকে ফেনী শহরের শহিদ শহিদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

সোমবার সকালে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, জেড ইউ মডেল হাসপাতালের সামনে ঘুরে বেড়াচ্ছিলেন মান্নান। এ সময় সন্দেহভাজন তাকে তল্লাশি চালানো হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ৪ হাজার ৮৪৮ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ২৪ হাজার টাকা। আইনি ব্যবস্থা নিতে মান্নানকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!