ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৩ শিশুর ওপর ধসে পড়লো বিদ্যুৎ অফিসের দেয়াল

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ১৩ মে ২০২২
৩ শিশুর ওপর ধসে পড়লো বিদ্যুৎ অফিসের দেয়াল
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে তিন শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু তামিমকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত অপর ২ শিশু ইয়ামিন ও রাব্বীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে মহানগরীর বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর অফিসের পেছনের দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। 

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর অফিসের পেছন দিকের দেওয়াল জরাজীর্ণ হয়ে গেছে। সেই দেয়াল সংস্কার করার জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। দেওয়ালটি সংস্কার করা হচ্ছিল। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের পাশে খেলাধুলা করা অবস্থায় ৩টি শিশু আহত হয়। 

তিনি জানান, ওজোপাডিকোকে দ্রুত জরাজীর্ণ পুরো দেওয়াল সংস্কার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!