ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ৭ মে ২০২২
পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার শামসুল ইসলাম, হামিদুল ইসলাম, আবুল কালাম, আবিদ, জিহাদ, উপল দাশ ও সামির। এছাড়া বাকি তিনজনের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শহীদ আহমেদ চৌধুরী বলেন, শুক্রবার রাতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হন। পরে তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!