[ দেশজুড়ে ]
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ফটো
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী। তবে ফেরি চলাচল সচল রয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন>>>পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ
তিনি বলেন, রাত ১০টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও ঝড়ো হাওয়া ও আকাশ মেঘলা থাকায় রাত ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে। পদ্মায় উত্তাল ঢেউ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হলে শনিবার সকাল ৬টা থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে কালবৈশাখি ঝড়ের কারণে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে আধাঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!