ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে সড়কে ঝরল নারীর প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৫ এপ্রিল ২০২২
চট্টগ্রামে সড়কে ঝরল নারীর প্রাণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া বোর্ড স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান। 

তিনি বলেন, হাটহাজারীতে অটোরিকশা দুর্ঘটনায় আহত এক নারীকে দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স আনুমানিক ৬৫ বছর। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!