ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১৪ এপ্রিল ২০২২
বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ৯ আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ৯ জনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মতলেব মোড়লের ছেলে সামাদ মোড়ল, বারপোতা গ্রামের ওমর আলীর ছেলে কুরাবান আলী, আনসার আলীর ছেলে কবির হোসেন, ভবেরবেড় গ্রামের আবুল কালামের ছেলে বাবু ও তার সহোদর ছোট বাবু, দিঘিরপাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে বাবলু মোড়ল, ভবেরবেড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম, রফি মোড়লের ছেলে সোবহান ও বারপোতা গ্রামের রবিউলের ছেলে
শাহ জামাল।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসমি। আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। বিচারকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!