[ দেশজুড়ে ]
বেনাপোলে মাদরাসার ১১ ছাত্রসহ আটক ১৩
শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে এম ইউ সিনিয়র মাদরাসার প্রবেশদ্বার থেকে মাদরাসার ১১ ছাত্রকে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করে
যশোরের বেনাপোলে ১৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বেনাপোল পোর্ট থানা ১১ জনকে এবং যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জনকে আটক করে।
শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে এম ইউ সিনিয়র মাদরাসার প্রবেশদ্বার থেকে মাদরাসার ১১ ছাত্রকে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করে।
অপরদিকে বেনাপোল চেকপোস্ট উজ্জল ট্যুরিজম নামে একটি অফিস থেকে সকাল সাড়ে ৭টার দিকে ২ যুবককে আটক করে ডিবি পুলিশ।
বেনাপোল থেকে আটককৃত দুইজন হলেন পৌরসভার সাদিপুর গ্রামের হাসানুজ্জামান ও সুমন হোসেন।
পোর্ট থানার ওসি মামুন খান বলেন, খুলনা থেকে মাদরাসা ছাত্ররা দলবেঁধে কি উদ্দেশ্য বেনাপোল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদীর একটি পোস্টার পাওয়া গেছে। ওই ছাত্রদের মধ্যে কয়রা উপজেলার ছাত্রও রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!