ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জানাজায় যাওয়ার পথে ট্রলারডুবি: আরো দুজনের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ১০ এপ্রিল ২০২২
জানাজায় যাওয়ার পথে ট্রলারডুবি: আরো দুজনের লাশ উদ্ধার
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ৩৮ বছর বয়সী মালা বেগম ও একই এলাকার পাঁচ বছরের ইয়ামিন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রোববার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ দুটি উদ্ধার করে নৌ-পুলিশ। এ নিয়ে মোট পাঁচজনের লাশ পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুজনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

শুক্রবার সকালে মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে একটি জানাজায় যাওয়ার সময় গজারিয়া নদীতে ঢেউয়ের তোড়ে আটজন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়। চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুই শিশু ও তিন নারী নিখোঁজ ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!