[ দেশজুড়ে ]
যেভাবে মহিষ হয়ে গেল ‘গরু’!
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় মহিষের গোশতকে গরুর গোশত বলে বিক্রির অপরাধে তিন দোকানিকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে বিভিন্ন অপরাধে আরো কয়েকজনকে জরিমানা করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, চকবাজার এলাকায় মাছ, মাংস, সবজির বাজার, মুরগির বাজার ও মুদি দোকানে পরিচালিত অভিযানে ৯টি মামলায় তিন হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মহিষের গোশতকে গরুর গোশত বলে বিক্রির অপরাধে তিন গোশত বিক্রেতাকে জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে সবজি-ভোজ্য তেল বিক্রির অপরাধে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!