[ দেশজুড়ে ]
রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করতে চায় চট্টগ্রাম ওয়াসা
চট্টগ্রাম ওয়াসা ছবি: ডেইলি বাংলাদেশ
চলমান শুষ্ক মৌসুম ও রমজানে নগরজুড়ে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এজন্য চারটি কন্ট্রোল রুম ও ১৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
রোববার চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিটি ট্রিটমেন্ট প্লান্টকে ধারণক্ষমতার সর্বোচ্চ পানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ গরমে পানি পেতে যাতে গ্রাহকদের কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে সরবরাহ লাইনগুলো সব ঠিক আছে কি-না মনিটরিং করা হয়েছে। যাতে উঁচু স্থানে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে জন্য গেট বাল্বগুলো মেরামত করা হয়েছে।
এরপরও কোনো এলাকায় পানি সংকটের অভিযোগ পেলে তাৎক্ষণিক পানি পৌঁছে দিতে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!