[ দেশজুড়ে ]
একই কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আশুলিয়া থানা
সাভারের আশুলিয়ার একটি ভাড়া বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার শামসুল হকের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- নওগাঁর মান্দা থানার চককেশবপুর মন্ডলপাড়া এলাকার সামাদ মন্ডলের ছেলে সাইদুল মন্ডল ও সাইদুলের স্ত্রী শাহনাজ পারভীন ববিতা। সাইদুল বিদেশে থাকতেন। কিছুদিন আগে তিনি দেশে এসেছেন। তার স্ত্রী ববিতা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার একটি বাড়ির টিনশেড কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার এসআই কাজী নাছের বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!