[ দেশজুড়ে ]
দরজা খোলা দেখে ঘরে ঢুকতেই মিলল কিশোরের লাশ
কিশোর মাহফুজুর সাজিদ-ফাইল ফটো
ময়মনসিংহের নান্দাইলে মাহফুজুর সাজিদ নামে এক কিশোরকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাজিদ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাজিদের বড় ভাই শুভ চিকিৎসাজনিত কারণে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলায় তার খালার বাড়িতে ছিল। তার মা নান্দাইল উপজেলার বাকচান্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সে সুযোগে সন্ত্রাসীরা রাতে ঘরে ঢুকে ধারাল অস্ত্রের আঘাতে তাকে খুন করে পালিয়ে যায়। তবে ঘরের কোনো কিছু খোয়া যায়নি।
সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে বিছানার উপর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!