[ দেশজুড়ে ]
অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড
আদালতের আদেশ: প্রতীকী ছবি
লক্ষ্মীপুর জেলার যমুনা ব্যাংক রায়পুর শাখার অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের বরখাস্তকৃত অফিসার নাছির উদ্দিন মাহমুদকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত।
দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
সোমবার দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ডাদেশ দেয়।
দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামি নাসির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের সাসপেন্স অ্যাকাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার আটশত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহনেওয়াজ আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।
মামলাটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রায় দেওয়ার সময় আদালতে হাজির ছিলেন না।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!