[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল উদ্ধার
নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ
১৮ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে ঐ ব্যবসা প্রতিষ্ঠানকে তেল মজুদ করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।
জানা যায়, নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ডিবি পুলিশের সহযোগিতায় চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালায়। অভিযানে ৮৮টি ডামে মজুদ করা ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের আনমুানিক বাজার মূল্য ৩১ লাখ ১৪ হাজার টাকা।
নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!