ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীকে তালাক দিয়ে ধর্ষণের অভিযোগে রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২৮ মার্চ ২০২২
স্ত্রীকে তালাক দিয়ে ধর্ষণের অভিযোগে রাজস্ব কর্মকর্তা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যলয়ের সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাবেক স্ত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদীর সঙ্গে গত ৭/৮ মাস আগে তালাক হয় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদারের। তালাকের পরে ফের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।  

কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, শনিবার (২৬ মার্চ) একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামিকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!