[ দেশজুড়ে ]
তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: অস্ত্রসহ তিন আসামি গ্রেফতার
গ্রেফতার তিন আসামি
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে ঈদগাঁও উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ জানান, শনিবার ভোরে ঈদগাঁও উপজেলায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজনই সম্প্রতি শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!