[ দেশজুড়ে ]
কক্সবাজারে উদ্ধার রোহিঙ্গারা ভাসানচরের পথে
আটক ১৫২ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ
মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় আটক ১৫২ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। নৌবাহীনির জাহাজ তাদের নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।
এর আগে সোমবার রাতে কক্সবাজার জেলা পুলিশ আটক রোহিঙ্গাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদৌজা নয়ন।
তিনি বলেন, সোমবার রাতেই কক্সবাজার জেলা পুলিশ আটক রোহিঙ্গাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। আজ তাদের ভাসানচরে নেয়া হচ্ছে।
এর আগে সোমবার বিকেলে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় ১৫২ রোহিঙ্গাকে মহেশখালীর সোনাদিয়া থেকে আটক করে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এর দুই থেকে তিন দিন আগে তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে ট্রলারে তোলেন দালালরা।
পরে সোনাদিয়ার চরে মালয়েশিয়া বলে নামিয়ে দিলে ঘটিভাঙা ফরেস্ট থেকে তাদের আটক করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!