ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে চার ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৩, ১২ মার্চ ২০২২
কক্সবাজারে চার ছিনতাইকারী আটক
চার ছিনতাইকারী আটক ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি টিপ ছুরি উদ্ধার করা হয়। 

শনিবার সন্ধ্যায়  ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আনোয়ার হোসেন।

আটকরা হলেন উখিয়া ইনানীর পাটুয়ারটেক এলাকার মো. হোসেনের ছেলে জুয়েল, শহরের ঘোনার পাড়া এলাকার ইয়াসিনের ছেলে মো. জসিম, সমিতি পাড়া এলাকার সোনা মিয়ার ছেয়ে মো. সোহেল ও রামু কলঘর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আমজাদ ওরফে সম্রাট।

আনোয়ার হোসেন বলেন, তারা দলবদ্ধ হয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছে গভীর রাতে। বিষয়টি সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় দুটি ছুরি পাওয়া যায়। এ কিশোর অপরাধীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!