[ দেশজুড়ে ]
সমুদ্রপথে পালানোর সময় ৫৭ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সমুদ্রপথে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে নারী শিশুসহ ৫৭ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এ সময় তাদের পালিয়ে যেতে সহায়তাকারী দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়।
শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
আরো পড়ুন: সিগারেট খেতে মানা করায় মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে হত্যা
প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৭ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!