ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেলস্টেশনে পড়েছিল ভিক্ষুকের লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৫ মার্চ ২০২২
রেলস্টেশনে পড়েছিল ভিক্ষুকের লাশ
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় রেলস্টেশন থেকে বাদল মিত্র নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

মৃত বাদল মিত্র পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা। তিনি স্টেশন এলাকায় ভিক্ষা করতেন বলে জানান স্থানীয়রা।

আরো পড়ুন: মরিচের গুঁড়া লাগিয়ে গৃহবধূকে পেটালেন স্বামী-শাশুড়ি

পটিয়া রেলওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!