ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডুবড়ির বিলে কিশোরের লাশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২৪ মার্চ ২০২২
ডুবড়ির বিলে কিশোরের লাশ
ধানখেতে লাশের পাশে স্থানীয়দের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় ডুবড়ির বিলের একটি ধানখেত থেকে মঞ্জুরুল ইসলাম ওরফে রিপন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এর আগে, বুধবার রাতে তিনি নিখোঁজ হন।

নিহত মঞ্জুরুল ইসলাম ওরফে রিপন ঐ উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে পাইলটের ছেলে।

নিহতের বাবা-মা জানান, বুধবার রাত ৯টার দিকে বাড়ির পাশে একটি মাহফিলে যান রিপন। এরপর থেকেই তিনি নিখোঁজ ও তার মোবাইল বন্ধ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা ডুবড়ির বিলে রিপনের লাশ দেখতে পেয়ে পরিবারকে জানায়।

স্থানীয়রা জানান, মঞ্জুরুল ইসলাম ওরফে রিপন মৃগী রোগে ভুগছিলেন। মাহফিলে যাওয়ার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আলামত সংগ্রহের পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে- ঐ কিশোরকে শ্বাসরোধে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!