[ দেশজুড়ে ]
ছেলেকে খুঁজতে বেরিয়ে গলাকাটা লাশ পেলেন বাবা!
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
আরো পড়ুন: আট বছর পর একসঙ্গে ৪ ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আশা
স্থানীয়রা জানায়, রাহাত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। বুধবার ভোরে তার বাবা শাহাদত হোসেন ছেলেকে খোঁজার জন্য বের হলে কাগুজিপাড়া এলাকায় রাহাতের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, রাতের কোনো এক সময় রাহাতকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!