[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা
কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা ডাকাতদলের সক্রিয় সদস্য।
সোমবার ভোরে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর ডি-ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর ডি-ব্লকের বাসিন্দা মৌলভী নূর মোহাম্মদ, মো. ইলিয়াছ, সৈয়দ আহম্মদ ও সানাউল্লাহ।
৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে শফিউল্লাহ কাটা ক্যাম্পের ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। অভিযান টের পেয়ে ১৮-২০ জন ডাকাত পালানোর সময় ধাওয়া করা হয়। পরে সাতটি রামদাসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!