ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২০ মার্চ ২০২২
খুলনায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
ফাইল ছবি

খুলনার পাইকগাছা উপজেলায় পিকআপচাপায় ফকির গাজী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার রাড়ুলীর শ্রীকন্ঠপুরের বাসিন্দা।

রোববার দুপুরের দিকে উপজেলার চাঁদখালীর কাঁটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খালেক নামে আরো একজন আহত হয়েছেন।

খুলনার পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী বলেন, পিকআপচাপায় ফকির গাজী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘাতক পিকআপটিকে চালকসহ আটক করা হয়েছে।

আরো পড়ুন: শিশু ইমন হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

এলাকাবাসী জানায়, উপজেলার চাঁদখালী থেকে একটি মাছবোঝাই পিকআপ বাঁকা বাজার হয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথে পিকআপটি কাঁটাখালী পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া ফকির গাজীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দেবদুয়ার এলাকার খালেক নামে আরো এক ব্যক্তি আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে ফকির গাজীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!