[ দেশজুড়ে ]
স্কুলের টয়লেটে নারীর মরদেহ
কাপ্তাই থানা, রাঙামাটি
রাঙামাটির কাপ্তাইয়ে স্কুলের পরিত্যক্ত টয়লেট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার বিকেলে কাপ্তাই সদর ইউনিয়নের বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্কুলের দফতরি মো. সাদ্দাম বলেন, স্কুলের ছেলে-মেয়েরা মাঠে খেলছিল। এ সময় টয়লেটের ভেতর কিছু একটা দেখে আমাকে জানায়। পরে টয়লেটে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রধান শিক্ষককে জানাই। তিনি পুলিশকে খবর দেন।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহিনুর রহমান জানান, ওই নারীর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। বোরকা পরা, কানে দুল ও হাতে চুড়ি রয়েছে। তদন্তের পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। দুদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!