ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২১
বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবান সদর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

পণ্যবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙ্গালহালিয়া এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকটি খালের নিচে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালকসহ ২ জন আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন চৌধুরী বলেন, বান্দরবান-রাঙামাটি সড়কের ৩৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি পর্যবেক্ষণ করে মেরামতের জন্য ঘটনাস্থলে গেছে সড়ক বিভাগের লোকজন। যতদ্রুত সম্ভব সড়কটি চালু করার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!