ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কে দুমড়েমুচড়ে গেল সিএনজি, প্রাণ হারালেন ইউপি সদস্য

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১২ মার্চ ২০২২
সড়কে দুমড়েমুচড়ে গেল সিএনজি, প্রাণ হারালেন ইউপি সদস্য
দুর্ঘটনাকবলিত সিএনজি

চাঁদপুরের কচুয়া উপজেলায় পণ্যবাহী পিকআপভ্যানের চাপায় জমিলা খাতুন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের সাজিরপাড়ের ইউনুছ মিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের সাজিরপাড়ের ইউনুছ মিয়ার বাড়ি সংলগ্ন সাচারগামী একটি দ্রুতগামী পিকআপভ্যান সিএনজিকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ওই সিএনজিতে যাত্রী হিসেবে ছিলেন উপজেলার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্য জমিলা খাতুন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সাচার সেন্টাল হাসপাতালে নেন। পরে চিকিৎসক জমিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: বিয়ের অনুষ্ঠানে নতুন দম্পতি উপহার পেলেন ‘সয়াবিন তেল’

সংবাদ পেয়ে সাচার পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসেন। দুর্ঘটনায় পরপরই পিকআপ ও সিএনজিচালক দু’জনই পালিয়ে যান।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!