ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাঁচ লিটার সয়াবিনের মূল্য মুছে ৮৮০ টাকায় বিক্রি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৭ মার্চ ২০২২
পাঁচ লিটার সয়াবিনের মূল্য মুছে ৮৮০ টাকায় বিক্রি
(ছবি: সংগৃহীত)

সিরাজগঞ্জের শাহজাদপুরে সয়াবিন তেলের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেয়ায় দুই দোকান মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৬ মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার খুকনী বাজারে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

আরো পড়ুন: গোপালগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

তিনি জানান, উপজেলার খুকনী বাজারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলে ৭৮০ টাকা মূল্য মুছে ফেলে ৮৮০ টাকা লিখে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকান মালিক মুসাকে ১০ হাজার ও মোশারফ নামের আরেক দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!