ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তিন বিয়ে করায় বাবাকে হত্যা, ৩০ বছর পর পুলিশের জালে ছেলে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ৬ মার্চ ২০২২
তিন বিয়ে করায় বাবাকে হত্যা, ৩০ বছর পর পুলিশের জালে ছেলে
গ্রেফতার আকছেদ আলী

রাজশাহীর চারঘাটে বাবাকে হত্যার ৩০ বছর পর সাজাপ্রাপ্ত ছেলে ৪০ বছর বয়সী আকছেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার উপজেলার সলুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম।

তিনি জানান, মায়ের মৃত্যুর পর চাচার শ্যালিকাকে বিয়ে করেন বাবা। এরপর আরো একটি বিয়ে করেন। এ নিয়ে পরিবারে চরম অশান্তি শুরু হলে ছন্নছাড়া হয়ে যান আকছেদ আলী। পারিবারিক বিরোধের জেরে ১৯৯১ সালের ডিসেম্বরের শেষের দিকে বাবাকে হত্যা করেন তিনি। তার বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় হত্যা মামলা করেন চাচা। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে ২০১৩ সালে আকছেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। ওই সময় থেকেই পলাতক ছিলেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম আরো জানান, রোববার সকালে সাজাপ্রাপ্ত আকছেদ আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!