[ দেশজুড়ে ]
ছিটকে পড়লেন সড়কে, চাপা দিল কাভার্ডভ্যান
ফাইল ছবি
সিরাজগঞ্জের সলঙ্গায় সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের চাপায় আলাউদ্দিন নামে ৩০ বছর বয়সী এক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নাটোরের সিংড়া উপজেলার তাখরিয়া গ্রামের আমিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, উত্তরবঙ্গ থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন আলাউদ্দিন। সলঙ্গা থানার রয়হাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এতে মোটরসাইকেল পাশের খাদে ও আলাউদ্দিন সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!