ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কী খাওয়াচ্ছে নামিদামি গ্রান্ড সিকদার-মোগল?

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫২, ৩ মার্চ ২০২২
কী খাওয়াচ্ছে নামিদামি গ্রান্ড সিকদার-মোগল?
অভিযান চালিয়ে হোটেল দুটিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত

কর্মচারীদের ছিল না স্বাস্থ্যসনদ। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছিল লেভেলবিহীন পণ্য। এমনই চিত্র দেখা গেছে চট্টগ্রাম নগরীর জামালখান ও মোমিন রোডের নামিদামি দুটি খাবারের হোটেলে। অভিযান চালিয়ে হোটেল দুটিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

অভিযান শেষে মারুফা বেগম নেলী জানান, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লেভেলবিহীন পণ্য বিক্রি করায় জামালখানের গ্রান্ড সিকদারকে ৬০ হাজার ও মোমিন রোডের মোগল বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে জামালখান রোডে বাংলায় নামফলক না থাকায় র্যাং কস ইমার্টকে দুই হাজার ও ডিউর অপটিক্যালকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একইদিন নগরীর কদমতলী ও আইস ফ্যাক্টরী রোডে অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এ সময় নালা ও ফুটপাত দখলের দায়ে ১০ ব্যাক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!