[ দেশজুড়ে ]
স্বামী-স্ত্রীর পেটে মিলল ছয় হাজার ইয়াবা
ইয়াবাসহ আটককৃত দম্পতি, ছবি ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছয় হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ভাটারচর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু তাহের রাশেদ ও তার স্ত্রী নুরা বেগম।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহীর কথাবার্তা সন্দেহজনক হলে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্সরে করলে শরীরে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়।
তিনি বলেন, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ পদ্ধতিতে স্বামী-স্ত্রীর পেটের ভেতর থেকে ৬ হাজার ১৬০টি ইয়াবা বের করা হয়। পরে মাদক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!