ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে নারীশ্রমিককে ধর্ষণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ১ মার্চ ২০২২
রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে নারীশ্রমিককে ধর্ষণ
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে স্বামী পরিত্যক্তা এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলামকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে তার সহযোগী আবুল হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহারে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ওই নারী আমলাপাড়া এলাকায় সিকদার বাড়ির গলিতে পৌঁছালে শফিকুল ও আবুল তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে জনৈক এক ব্যক্তির ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে শফিকুল তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়ে কোনো সহযোগিতা না পাওয়ায় রাত ১১টায় স্থানীয় দুই নারী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরো পড়ুন: পরপর ৪ বিয়ে, প্রতারণা করতেই সাংবাদিক সাজেন শিমুল

বিষয়টি পুলিশ জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করেন। অধিকতর ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক।

ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!